• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

দুর্বৃত্তচক্রের নিয়ন্ত্রণে ভৈরব মেঘনা নদীর পাড় ত্রি-বেণী সেতু এলাকা

# সোহেল সাশ্রু :-
বিনোদন প্রেমিদের পছন্দের একটি স্থান ভৈরবের মেঘনা নদীর পাড় ত্রি-বেণী সেতু এলাকা। আর এই মেঘনা নদীর পাড় ত্রি-বেণী সেতু এলাকা এখন ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে। এখানে অহরহই চুরি, ছিনতাই, অপহরণ, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডও ঘটছে। ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হাতে গত কয়েক বছরে খুনসহ আহত হয়েছ কয়েকশত। নিহতদের বেশির ভাগ পর্যটক হলেও এ তালিকায় পুলিশ সদস্য এবং ছিনতাইকারীও রয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কয়েক শত পর্যটক আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভৈরবের মেঘনাপাড়ে রেলওয়ের দুটি এবং সড়কপথে একটিসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। মেঘনা নদীর পাড়জুড়ে বড় বড় পাথর ফেলা হয়েছে।
এসব কারণে স্থানটি দিনে দিনে আকর্ষণীয় হয়ে ওঠায় তা পর্যটনকেন্দ্রে রূপ নিয়েছে। প্রশাসন এ এলাকাকে কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) অঞ্চল ঘোষণা করে। সেতুগুলোর নিরাপত্তায় এখানে আটজন পুলিশ সদস্যকে সার্বক্ষণিক দায়িত্বে রাখার কথা। সরাসরি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় তাদের নিয়ন্ত্রণ করে।
তবে পর্যটক ও স্থানীয় লোকজনের অভিযোগ, ওই অঞ্চলে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় না; যে কারণে মেঘনার পাড়ে নানা অঘটন ঘটছে। আবার কেপিআই পুলিশ সদস্যদের ভাষ্য, মেঘনার পাড় অরক্ষিত থাকলেও তা দেখভালের দায়িত্ব তাদের নয়। শুধু সেতু পাহারার জন্য তাদের নিয়োগ করা হয়েছে। ফলে পর্যটকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় অপরাধমূলক ঘটনা ঘটে চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
সর্বশেষ ঘটনায় অতুল দাস ও সামজয় দাস নামের দুই যুবক ভৈরবে আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। ২১ জুলাই সোমবার বিকাল ৫টার দিকে তারা ঘুরাফেরা করতে ভৈরবের মেঘনার পাড় ত্রি-বেণী সতু এলাকায় যায়। ত্রি-বেণী সেতু এলাকায় মিশুক রিকশা দিয়ে যাওয়ার মুহূর্তে ফেরিঘাট রেলওয়ে স্কুলের পিছনে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পাশে অটোরিকশা দিয়ে আসা ৬ ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা যুবক দুইজনের কাছ থেকে মোবাইল ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। ছিনতাইকালে ছিনতাইকারীরা দুই যুবককে একাধিকবার ছুরিকাঘাতও করে। এ ঘটনার পর অতুল দাস দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ ছিনতাইকারীরা সামজয় দাসকে অপহরণ করে নিয়ে যেতে চাইলে পৌর শহরের চণ্ডিবের এতিমখানার সামনে সামজয় দাস চিৎকার করলে স্থানীয়রা অটোরিকশাটি আটক করে। আটকের পর ছয় ছিনতাইকারীর মধ্যে তিন ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয়রা ইরফান, শোভন ও হিমেল নামের তিন ছিনতাইকারীকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *