• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে জমি বিক্রয়ের টাকা নিয়ে দলিল না করে দেওয়ারসহ সবজি ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে টাকা নিয়ে জমি বিক্রি করে দিয়েও ৯ বছরেও দলিল করে দেইনি। টাকা নেয়ার পর জমিটি খারিজ সংক্রান্ত জটিলতা থাকায় দখল বুঝিয়ে দেই মো. নূরুজ্জামানকে। এখন উল্টো জমি ফেরত নেয়ার তালবাহানা শুরু করেছেন বিক্রেতা এমাদ মিয়া। এমনই এক ঘটনা ঘটেছে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামে। ভূক্তভোগী মো. নূরুজ্জামান সোয়া ৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার এমাদ মিয়ার কাছ থেকে। এ বিষয়ে ভুক্তভোগী নুরুজ্জামান ৮ জুলাই মঙ্গলবার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার একই ইউনিয়নের আকবরনগর গ্রামের মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে এমাদ মিয়া ২০১৬ সালে একই গ্রামের মো. নুরুজ্জামানের কাছে আকবরনগর মৌজার আরএস ৬১৫ ও ৬১৮ দাগের অধীনে মোট ৫ দশমিক ২৫ শতাংশ জমি এক লক্ষ ৩৫ হাজার টাকায় জমি বিক্রির সিদ্ধান্ত নেন। ধাপে ধাপে ওই টাকার মধ্যে ১ লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়। তখন তাকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু খারিজ না থাকায় তখন জমি দলিল করা সম্ভব হয়নি। পরবর্তীতে ভুক্তভোগী নুরুজ্জামান সহযোগীতা করে জায়গার খারিজ করে দিলেও অভিযুক্ত এমাদ মিয়া ওই জমি দলিল করে না দিয়ে তালবাহানা শুরু করেন। পরে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময় দরবার শালিস করে বিষয়টি সমাধান করে দেই। কিন্তু দীর্ঘ ৯ বছর পার হয়ে গেলেও এমাদ মিয়া এখনো দলিল সম্পাদন না করে দেওয়ায় এ নিয়ে সৃষ্টি হয়েছে বিরোধ।
জমিটি ভুক্তভোগীর দখলে থাকাই তিনি বিভিন্ন ফসল ফলান ও গাছগালা লাগান। কিন্তু হঠাৎ করে ৬ জুলাই শনিবার জমি বিক্রেতা এমাদ মিয়া তার ছেলে ও নাতিদের নিয়ে ওই জমির চার দিকের বেড়া, সবজি গাছসহ কয়েকটি ছোট-বড় গাছ কেটে নষ্ট করেন।
এ বিষয়ে ভুক্তভোগী নুরুজ্জামান অভিযোগ করে বলেন, আমি ৯ বছর আগে জমি কিনার জন্য এমাদ মিয়াকে টাকা দেই। টাকা নেওয়ার পর জমিটি সে আমাকে দখল বুঝিয়ে দেই। কিন্তু খারিজ না থাকায় তখন দলিল করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমি সহযোগীতা করে জমিটির খারিজ করে দিলেও সে আমাকে আর জমিটি দলিল করে দেইনি। এরপর থেকে শুরু করে নানান ধরণের টালবাহানা। পরে বিভিন্ন সময় দরবার শালিস হলে এমাদ মিয়া জমিটি দলিল করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত দেইনি। এতে দীর্ঘ ৯ বছর সময় পার হয়। কিন্তু জমিটির দখল আমার কাছে থাকায় এতোদিন আমি জমিটিতে সবজি চাষ করে আসছিলাম। কিন্তু ৬ জুলাই শনিবার সকালে হঠাৎ এমাদ মিয়া তার ছেলে ও নাতিদের নিয়ে ওই জমিতে গিয়ে জমির চারপাশের বেড়া ভেঙে দেন এবং অন্তত ছোট-বড় ১০-১৫টি গাছ উপড়ে ফেলে এবং কেটে নষ্ট করে দেন। একতো সে টাকা নেওয়ার পর এতোদিন হলো জমি দলিল করে দিচ্ছে না আবার সে আমার লাগানো ক্ষেতও নষ্ট করলো। এ ঘটনায় আমি আতঙ্কে রয়েছি। আমি দ্রুত দলিল সম্পাদনের পাশাপাশি সবজি বাগান নষ্ট করার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানায়।
স্থানীয়রা জানায়, জমিটি বর্তমানে নুরুজ্জামানের দখলে রয়েছে এবং সেখানে তিনি সবজি চাষ করে আসছেন। জমির দলিল সম্পাদন না হওয়ায় দীর্ঘদিন ধরেই পারিবারিক ভাবে বিরোধ চলে আসছে। তবে সম্প্রতি তা চরমে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, আমার চাচা এমাদ মিয়া জমি বিক্রি করে টাকা নিয়েছেন। কিন্তু আজও তিনি দলিল করে দেননি। আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোনো অগ্রগতি হয়নি।
অভিযুক্ত এমাদ মিয়া অবশ্য জমি বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, আমি জমির টাকা নিয়েছি ঠিকই, তবে আমার বিপদের সময় আমি টাকা পাইনি। তবুও পরবর্তীতে আমি ওদের বলেছিলাম জমিটা দলিল করে নিতে কিন্তু তখন ওরাই দলিল করে নেয়নি। যার কারণে পরবর্তীতে আমি আবার টাকা ফেরত দিয়ে জমিটি ফেরত নিতে চেয়েছিলাম। কিন্তু তারা টাকাও ফেরত নেই নাই। জমিটি অবশ্য তাদের দখলেই আছে কিন্তু জমিটি এখন আমি তাদের আর দলিল করে দিবো না। এছাড়া তিনি বলেন, সকালে আমার ছেলে ও নাতিরা জমিটির বেড়া ও গাছপালা হয়তো ভেঙে থাকতে পারে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, আমার কাছে লিখিত অভিযোগ এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *