• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

হোসেনপুরে ঢাবির অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমানসহ ৩ জনকে সংবর্ধনা প্রদান

# উজ্জ্বল কুমার সরকার :-
‎কিশোরগঞ্জের হোসেনপুরে কুড়িমারা আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও যুব সংঘের উদ্যোগে এলাকার কৃতি সন্তানদের গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৯ জুন সোমবার বিকালে উপজেলার দক্ষিন কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি ঢাকা গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কাড়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পার্শ্ববর্তী গলাচিপা গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, কুড়িমারা গ্রামের কৃতিত্ব সিরাজগঞ্জ জেলার খামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ও একই গ্রামের বিসিএস শিক্ষা ক্যাডার কবিরহাট সরকারি কলেজের প্রভাষক রুবেল মিয়াকে তাদের কৃতিত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মাওলানা নাজমুল হকের কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর সংবর্ধনা প্রাপ্ত অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আবেগ আপ্লোত বক্তবে বলেন, কুড়িমারা বা গলাচিপা গ্রামসহ শুধুমাত্র শাহেদল ইউনিয়ন নয় তথা সমগ্র হোসেনপুর উপজেলা একটি পরিবার মনে করে অত্র এলাকায় অসংখ্য ডক্টরেট সৃষ্টির লক্ষ্যে শিক্ষা সম্প্রসারণে উচ্চ শিক্ষায় তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা প্রাপ্ত সকলেই তাদের কৃতিত্ব অর্জনে পিতা মাতার অবদানের বিষয়টি স্মরণ করে আবেগ প্রবন হয়ে পড়েন। এছাড়াও বক্তব্য রাখেন, হোসেনপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান, এস আর ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান, গলাচিপা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক নয়ন, শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হাসিম সবুজ, সংঘের সহ-সভাপতি মাওলানা মাসুুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মাহতাব। এ সময় উপস্থিত ছিলেন আ. আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির কাজল, সিনিয়র সাংবদিক ও প্রভাষক রফিকুল ইসলাম, আ. মতিন মাস্টার, আ. মন্নান বিএসসি, কফিল উদ্দিন মাস্টারসহ বিভিন্ন পেশার ৫ শতাধিক এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *