• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

গণঅধিকার পরিষদ জানুয়ারি বা ফ্রেব্রুয়ারিতে নির্বাচন চায়

বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ -পূর্বকণ্ঠ

গণঅধিকার পরিষদ জানুয়ারি
বা ফ্রেব্রুয়ারিতে নির্বাচন চায়

# নিজস্ব প্রতিবেদক :-
গণঅধিকার পরিষদ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সোমবার বিকালে কিশোরগঞ্জ সদর সদর উপজেলার চৌদ্দশত ও বিন্নাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে গিয়ে পথসভায় এ দাবি তুলি ধরেন। তিনি বলেন, বাংলাদেশে বিশেষ পরিস্থিতিতে জুন মাসে দু’টি নির্বাচন হয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। এপ্রিল মাসের আবহাওয়া, এসএসসি পরীক্ষা ও রমজান মাস বিবেচনায় আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময়।
আবু হানিফ নেতা-কর্মীদের নিয়ে জনগণের মাঝে দলের ২১ দফা সংবলিত প্রচারপত্র বিতরণ করেন। এসময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চাই। ৫৩ বছরে অনেকবার ক্ষমতার পালাবদল হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, শাসনের পরিবর্তন হয়েছে। কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। পেশীশক্তির পরিবর্তে মেধা ভিত্তিক রাজনীতি গড়তে চাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে এদেশে দখলদারিত্ব আর পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না।
আবু হানিফ বলেন, কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তা ও ঢাকার এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তখনই বলেছিলাম, এর সাথে উচ্চ পর্যায়ের লোকজন জড়িত। তাদেরকে শাস্তি না দিয়ে নিরীহ চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এসেছেন। তাই চার পুলিশ কর্মকর্তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হোক।
গণসংযোগ কর্মসূচীতে আরও অংশ নেন যুবঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহবায়ক অভি চৌধুরী, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোমিন উদ্দিন জনি, সদস্যসচিব কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নূরুল হক প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *