• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

শেষ দিন বাজারে প্রচুর ছাগল উঠলেও দাম চড়া

বাজারের সেরা এই ছাগলটির দাম হাঁকা হয়েছিল ৮০ হাজার টাকা -পূর্বকণ্ঠ

শেষ দিন বাজারে প্রচুর
ছাগল উঠলেও দাম চড়া

# নিজস্ব প্রতিবেদক :-
শেষ দিন গত শুক্রবার গরুর হাটের পাশাপাশি কিশোরগঞ্জে ছাগলের হাটেও প্রচুর ছাগলের আমদানি লক্ষ্য করা গেছে। কয়েকটি ভেড়াও দেখা গেছে। তবে ছাগলের দাম ছিল বেশ চড়া। যে কারণে ক্রেতাদের যাচাইবাছাই আর সময় ক্ষেপন করতেই দেখা গেছে বেশি। ছাগলের মধ্যে দেশী জাতের (বেঙ্গল গোট) ছাগলের দাম তুলনামূলক বেশি। রামছাগল বা শিরোহী জাতের বড় আকারের ছাগলের চেয়ে ক্রেতাদের আকর্ষণ বেশি ছিল দেশী জাতের প্রতি।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জ শহরের পৌর মার্কেটের ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, বিভিন্ন আকারের বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের প্রচুর ছাগল উঠেছে। এর মধ্যে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাগড় গ্রামের বদরুল হক এনেছিলেন সবচেয়ে বড় একটি ছাগল। এর নাম দিয়েছেন সামী। নামের কারণ জিজ্ঞাসা করলে জানান, এই ছাগলটির মাকে যার কাছ থেকে কিনেছিলেন, তার ছেলের নাম সামী। সামীর দাম হেঁকেছেন ৮০ হাজার টাকা। এটি দেখার জন্য মানুষ ভিড় করেন, দাম জিজ্ঞাসা করেন। কিন্তু কাউকে দাম বলতে আসেন না বলে জানালেন বদরুল হক।
একই হাটে হোসেনপুর উপজেলার সিদলা এলাকা থেকে জসিম উদ্দিন এনেছিলেন মন্টু নামের একটি বড় ছাগল। এর দাম হেঁকেছেন ৭০ হাজার টাকা। তিনিও অলস দাঁড়িয়ে ছিলেন। কাউকে দাম বলতে দেখা যায়নি। তাড়াইল উপজেলার কাজলা এলাকার আমিনুল ইসলামও একটি বড় ছাগল এনেছিলেন। এর দাম হেঁকেছেন ৫৫ হাজার টাকা। এর কাছেও কোন ক্রেতা দেখা যায়নি। ফলে বড় ছাগলের মালিকরা অনেকটা হতাশ ভঙ্গিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন।
শহরতলির শোলাকিয়া এলাকার জামান তালুকদার শাকের একই আকারের দু’টি দেশী জাতের ছাগল কিনেছিলেন ২৪ হাজার টাকায়। তিনি জানান, আকার অনুযায়ী ছাগলের দাম বেশ চড়া। আর বাজারে ছদ্মবেশে অনেক দালাল ঘোরাফেরা করছিল বলে অভিাযোগ করে তিনি বলেন, এরা কৃষক পরিচয়ে বাজারে থাকে। আসলে এরা দালাল। এদের কারণে ক্রেতারা অনেক সময় বেশি দামে ছাগল কিনে প্রতারিত হন। একই হাটে চারটি ভেড়া এনেছিলেন সদর উপজেলার বৌলাই এলাকার আব্দুল হালিম। বড় ভেড়াটির দাম হেঁকেছেন ২৫ হাজার টাকা। তবে ভেড়ার প্রতি ক্রেতাদের তেমন আগ্রহ দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *