• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ ও আবদুল কদ্দুছ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় আসন্ন ঈদুল আযহায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সড়ক-মহাসড়কে কোন গরু-ছাগলের হাট না বসানো, পৌরসদর বাজারের যানজট নিরসন, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে গুরুত্বারুপ করা হয়। এছাড়াও মাদকসহ যে কোন অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *