• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আব্দুর রহমান গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে আব্দুর রহমান (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার বোধাই মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর যাবত উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার কিশোর আব্দুর রহমান একই এলাকার প্রতিবেশি শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। মেয়েটি অন্তঃসত্বা হওয়ায় শিশুর পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে অভিযুক্ত কিশোরের বাবা মাকে এই ঘটনাটি জানালে তারা এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য কয়েক দফা চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত কিশোর ও তার পরিবারের লোকজন ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনাটি অস্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই রবিউল ইসলাম ১৬ এপ্রিল বুধবার রাতে আব্দুর রহমানকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী কিশোর আব্দুর রহমানের বয়স ১৮ বছরের নিচে। তাই তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *