• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভৈরব পৌর শহরের কালিপুর এলাকায়। ১৬ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে রইছ মিয়া (৭০) ও এক ঘণ্টার ব্যবধানে সকাল ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়া (৬০) মারা যান। তারা দুই সহোদর কালিপুর মধ্যপাড়া এলাকার দেওয়ারিশ বেপারীর বাড়ির মৃত দুধ মোল্লার ছেলে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৬ এপ্রিল বুধবার সকাল ১০টায় রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই অসুস্থবোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান। রইছ মিয়া ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে ওই দিন বাদ মাগরিব বাড়ির পাশে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহ এর পাশে কবরস্থানে তাদের দাফন করা হয়।
এ বিষয়ে প্রতিবেশি কাইয়ুম মিয়া বলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, স্নেহ ও শ্রদ্ধা ভক্তি ছিল অনেক। দুই জনেরই চারজন করে সন্তান রয়েছে। ছেলে মেয়েরা ভাল অবস্থানে রয়েছেন। অনেক ভাল মানুষ ছিলেন তারা দুই ভাই। আমরা এলাকাবাসী অনেক ব্যতিত হয়েছি একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন।
মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা অনেক ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *