• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কুলিয়ারচরে পুকুরে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু বাঁচাতে গিয়ে আহত-২

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. সাইফুল ইসলাম (৫০) নামে এক এগ্রো ফার্ম লি. এর শ্রমিক বিদ্যুৎ পিষ্ট হয়ে নিহত হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ২ জন।
১২ মার্চ বুধবার সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী খালিশা গ্রামস্থ নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর ৪নং মাছের পুকুর থেকে জলমটারের সাহায্যে পার্শ্ববর্তী একটি মরিচ ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য পুকুরে নামলে বিদ্যুৎ পিষ্ট হয় সে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরো দুই যুবক আহত হয়।
স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত সুজন মিয়া (৪০)কে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত ফায়েজ উদ্দিনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
নিহত মো. সাইফুল ইসলাম স্থানীয় খালিশা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে ও নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর শ্রমিক। সে ওই ফার্মে প্রতিষ্ঠা লগ্ন থেকেই শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আহত সুজন মিয়া একই বাড়ির দুঃখু মিয়ার ছেলে ও আহত ফাইজ উদ্দিন একই বাড়ির চাঁন মিয়ার ছেলে। আহত দুইজন নিহতের চাচাতো ভাই।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোয়েবুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক বলেন, সাইফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। নিহতের স্বজনদের ভাস্যমতে সাইফুল ইসলাম নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এ কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান। আহত সুজন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ফাইজ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর ম্যানেজার মো. নাদিম নিহত ও আহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি অফিসে যাওয়ার পূর্বেই ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিংবা আহতদের পরিবারের কারোর লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *