• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু, গুরুতর আহত ১

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আরেক রাজমিস্ত্রীর গুরুতর আহতের খবর পাওয়া গেছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকালে পৌর শহরের কালিপুর মধ্যপাড়া জয়নাল হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক শহরের কালিপুর রামশংকরপুর এলাকার মানিক মিয়ার ছেলে সাহেব মিয়া (২৩)। আহত যুবক নরসিংদী রায়পুরা থানার গৌরিপুর এলাকার বিল্লাল মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, কালিপুর জয়নাল হাজীর বাড়িতে একটি ৬তলা ভবনে প্লাস্টারের কাজ করছিল বিল্লাল ও সাহেব। হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন বিল্লাল ও সাহেব। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। দুইজনেরই অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় পথিমধ্যে সাহেব নামের যুবক মৃত্যু বরণ করেন। গুরুতর আহত আরেক রাজমিস্ত্রী বিল্লালকে ঢাকায় নেয়া হয়েছে।
এ বিষয়ে নিহত সাহেবের স্বজন সিয়াম মিয়া বলেন, অভাবের সংসার সাহেবের। তার ১ বছরের এক কন্যা সন্তান রয়েছে। প্রতিদিনের মতো সকালে কাজে গিয়েছিল। তবে লাশ হয়ে বাড়ি ফিরলো। কি হবে তার সংসারের।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভবনের ইঞ্জিনিয়ার ফুরকান মিয়া বলেন, দুইজন ভাল রাজমিস্ত্রি। তাদের অসাবধানতার কারণে তারা দুর্ঘটনার শিকার হয়েছে। আমি বিল্লালকে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করিয়েছি। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা ভালো হয়েছে। নিহত সাহেবের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি আমার জানা নেয়। যেহেতু জেনেছি আমি খোঁজ নিচ্ছি। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *