• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ভৈরব শাখার পক্ষ থেকে দৈনিক পূর্বকণ্ঠকে সম্মাননা প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-
ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে দৈনিক পূর্বকণ্ঠ’কে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থপ্রদান ও শীতবস্ত্র বিতরণসহ আলোচনা সভার আয়োজন করা হয়। সব শেষে জাতীয় ও ভৈরবের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরবের কৃতি সন্তান ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
নিসচা’র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নিসচার উপদেষ্টা শবনম শারমিন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোস্তফিজ আমিন, নিসচা’র সহ-সাধারণ সম্পাদক উদযাপন কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম, ভৈরব উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য শরীফুল হক জয়, শিহাবুদ্দিন তুহিন, মুজাক্কির সাব্বির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শোক প্রস্তাব উপস্থাপন করেন, নিসচা’র সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন। শোক প্রস্তাবে জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদ ও সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
নিসচার সকল কার্যক্রমের সচিত্র প্রতিবেদন গুরুত্ব সহকারে দীর্ঘদিন যাবৎ মিডিয়া কভারেজ করায় এতদঞ্চলের শীর্ষ আঞ্চলিক দৈনিক পত্রিকা দৈনিক পূর্বকণ্ঠ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করেন নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের পরিবার ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এদেশের জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই নিসচা নামের এ সংগঠনটি দীর্ঘ ৩১ বছর যাবৎ সড়ককে নিরাপদ করা, সড়কের শৃংখলা ফেরানো, চালক প্রশিক্ষণসহ নানামুখী সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তা আজ ১৮ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে সকলের হৃদয়ে স্পন্দন হিসেবে জায়গা করে নিয়েছে। ভৈরবে এ সংগঠনটি নানাবিধ কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্মাননাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *