শীতার্ত মানুষদের মাঝে বাসদের (মার্ক্সবাদী) কম্বল বিতরণের দৃশ্য -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে বাসদ (মার্ক্সবাদী) জেলা কমিটি কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার ও শুক্রবার হোসেনপুরের গোবিন্দপুর বাজারে ১৭০ জন নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দলের জেলা কমিটির সমন্বয়ক মো. আলাল মিয়া, জেলা কমিটির সদস্য জমির বেপারি, এবায়দুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা মজলু মিয়া প্রমুখ। প্রচণ্ড এই শীতে একটি কম্বল পেয়ে রেজিয়া খাতুন, সোমা রাণী, মরছব আলী, বাবুল মিয়াসহ অনেকেই সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন। প্রতি বছরই দলের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় বলে জানিয়েছেন সমন্বয়ক আলাল মিয়া।