• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ভৈরবে কাভার্ডভ্যান সিএনজি সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনার মামলায় প্রধান আসামি আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান সিএনজি সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনার মামলায় প্রাধান আসামিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ। ১৭ ডিসেম্বর মঙ্গলবার গোপালগঞ্জে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি কভার্ড ভ্যান চালক অনিক হোসেন (৩২)। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার কলসূ ফুকরা এলাকার সুলতান আহমেদের ছেলে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ নারী ও ২ পুরুষসহ ৫ জন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঝু মিঞা জানান, ১৬ ডিসেম্বর সকালে নরসিংদীর নিলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। এসময় অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশাটি দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানের ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ঘটনার পর কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় আনা হয়। ঘটনার দিন রাতেই নিহত সিএনজি চালক শাহীনের বাবা পরশ আলি বাদী হয়ে দুইটি কাভার্ড ভ্যান চালকের নামে মামলা দায়ের করেন। মামলার পর অনিক নামের একজনকে আটক করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *