• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় পৌর কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে শাওন সভাপতি, রাজিব সম্পাদক

# রাজন সরকার:-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জালাল মোহাম্মদ গাউছ শাওন’কে সভাপতি ও রাজিব আহম্মেদ’কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে গত ৩০ নভেম্বর শনিবার বিকেলে পৌরসদরের ডাক বাংলা চত্ত্বরে আয়োজিত সম্মেলন পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের আহবায়ক জালাল মোহাম্মদ গাউছ শাওন।
পৌর কৃষক দলের যুগ্ম-আহবায়ক রাজিব আহম্মেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, কৃষক দলের কিশোরগঞ্জ জেলার আহবায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. কামাল উদ্দিন ভি.পি কামাল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া, কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহমুদুজ্জামান রিপন, যুগ্ম-আহবায়ক মো. আ. কদ্দুছ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক তাপস সাহা অপু, যুগ্ম-আহবায়ক সাইফুল আলম আলমগীর, যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন খান ছোটন, কৃষক দলের পাকুন্দিয়া শাখার সভাপতি শামছুল হক মিঠু, সাধারণ সম্পাদক এবিএম বুরহান উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক মো. আমিনুল হক জজ, পৌর বিএনপির ৫নং ওয়াড সভাপতি হাজী মো. জসীম উদ্দীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *