• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সা’দ গ্রুপের তাবলীগের দুই দফার স্মারকলিপি

সা’দ গ্রুপের তাবলীগ জামাত সদস্যরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে এসেছেন -পূর্বকণ্ঠ

সা’দ গ্রুপের তাবলীগের
দুই দফার স্মারকলিপি

# নিজস্ব প্রতিবেদক :-
তাবলীগ জামাত সা’দ গ্রুপের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ১১ নভেম্বর সোমবার দুপুরে শূরা সদস্য মাওলানা মো. আজিমুদ্দিন, মো. শফিকুল আলম, মো. শামছুল হুদা, মো. আবুল কাশেম, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও প্রফেসর বুরহান উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত স্মারকলিপিটি তুলে দেওয়া হয় জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে। স্মারকলিপিতে তাবলীগের একাংশের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দকে বাংলাদশে আগমনের সুযোগ প্রদান, জুবায়ের গ্রুপের হামলা নির্যাতন বন্ধ ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার দখল হওয়া মার্কাজ মসজিদগুলো মুক্ত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সা’দ সারা বিশ্বে বাধাহীনভাবে তাবলীগের কাজ করছেন। বাংলাদেশের বিশ্ব ইজতেমায়ও প্রধান বক্তা থাকতেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। অথচ গত ৭ বছর ধরে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, বয়ান করতে পারছেন না। মাওলানা জুবায়ের পন্থী ‘শূরাই নেজাম’ নামধারী ব্যক্তিরা অপপ্রচার চালিয়ে ৭ বছর ধরে সা’দ পন্থীদের মসজিদের দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়াসহ হত্যা ও মারধর চালাচ্ছেন। দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালনা ও দখলকৃত মার্কাজ মসজিদগুলো মুক্ত করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *