• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

লাশ উদ্ধারের পর এক স্বজন কান্নায় ভেঙে পড়েছেন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে অটোচালকের
গলাকাটা লাশ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-
তাড়াইলের এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকা থেকে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন জানিয়েছেন, আজ ১১ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে পাঁচধা এলাকার একটি ধানের জমি থেকে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত চালক তাড়াইলের ভেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে আল আমিন (১৫)। ময়না তদন্তের জন্য লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, চালক আল আমিন তাড়াইলের আরিফুল ইসলাম মিন্টুর গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালাতো। গতকাল রোববার বিকাল থেকে আল আমিন নিখোঁজ ছিল। আজ সকালে তার লাশ পাওয়া গেছে। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *