• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে পারিবারিক কলহে হোটেলের খাবারে ইঁদুরের বিষ মেশানোর অভিযোগ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে হোটেলের খাবারে ইঁদুরের বিষ দিয়ে খাবার নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও হোটেলের কর্মচারীদের মারধোর করে নগদ টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ভৈরব পৌর শহরের ঢাকা-সিলেট বাসস্ট্যান্ড নাভানা সিএনজি পাম্প সংলগ্ন অনিক হোটেলে। এ বিষয়ে ভৈরব থানায় অর্ভিযোগ দায়ের করেন হোটেল মালিক মো. কামাল মিয়া। তিনি ওই এলাকার মৃত হাফিজ উদ্দিন মিয়ার ছেলে। অভিযোগটি পৌর শহরের কমলপুর এলাকার তাপস মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। এ দিকে অভিযোগটি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট দাবী করছেন অভিযুক্ত তাপস মিয়া ও তার মেয়ে তানহা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলপুর মোল্লা বাড়ি এলাকার তাপস মিয়ার মেয়ে তানহা বেগম এর সাথে বিয়ে হয় অভিযোগকারী কামাল মিয়ার ছেলে ইটালী প্রবাসী দিনার মিয়ার। যদিও বিয়েটি ছিল ২ বছর আগে মুঠোফোনের মাধ্যমে। বিয়ের পর শিমুলকান্দি এলাকার এক ছেলের সাথে তানহার অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে প্রবাসী দিনার মিয়া দেশে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তানহাকে তার বাড়িতে নিয়ে যায়। পরে তারা হানিমুনে কক্সবাজার গেলে সেখানেও তানহা তার প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক করে। প্রবাসী দিনার মিয়া তা দেখে ফেলে তানহাকে সেখানে মারধোর করে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দিন দিন পারিবারিক দ্বন্দ্ব বাড়তে থাকলে ৩ মাস আগে তানহা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। এ তালাক বিচ্ছেদের বিষয়টি সহ্য করতে না পেরে তানহাকে গত ৩১ অক্টোবর মারধোর করে দিনার মিয়া।
এদিকে ৯ নভেম্বর তানহার পরিবারের লোকজন কামাল মিয়ার হোটেলে লোকবল নিয়ে আক্রমন করে। এ সময় তারা হোটেলে থাকা সবধরণের খাবারে ইঁদুরের বিষ ঢেলে দেই ও হোটেলের কর্মচারীদের মারধোর করে ক্যাশে থাকা টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযোগকারী কামাল মিয়া বলেন, আমার ছেলেকে ফুসলিয়ে বিয়ে করেছে তানহা। এর পর আমার ছেলের টাকা পয়সা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেই তানহা ও তার পরিবার। তানহার বিভিন্ন ছেলের সাথে অনৈতিক সম্পর্ক ছিলো। আমার ছেলে জানতে পারলে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তাপস মিয়ার পরিবার যৌতুকের টাকার জন্য আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। আমাদের নামে থানায় বিভিন্ন অভিযোগ দিয়ে হয়রানি করছে। আমার হোটেলে এসে খাবারের মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে খাবার নষ্ট করে তানহার পরিবার। হোটেলের ক্যাশে থাকা প্রায় ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় তারা।
এ বিষয়ে অভিযুক্ত তাপস মিয়া বলেন, কামাল মিয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ৩১ অক্টোবর নিউ টাউন এলাকায় জনসম্মুখে আমার মেয়ে তাহনাকে একাধিক ছুরিকাঘাত করেছে তার ছেলে দিনার মিয়া। আমি মেয়েকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা ঢাকা রেফার্ড করে। ঢাকা থেকে ৪ দিন চিকিৎসা দিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসি। আমার মেয়ের বিবাহ বিচ্ছেদের পর কামাল মিয়ার পরিবারের সাথে আমাদের কোন রকম সম্পর্ক নেই। আমার মেয়েকে নির্যাতন করার অভিযোগ থানায় দেয়ার পর থেকে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে বাঁচার জন্য।
এ বিষয়ে তানহা বেগম বলেন, বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আমি তাকে ৩ মাস আগে তালাক দেই। তারপরে তার সাথে আমার কোন সম্পর্ক থাকে না। কয়েকদিন আগে সে আমাকে মেরে ফেলার জন্য ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। আমি কোন রকমে প্রাণে বেঁচে গেছি। আমি এর কঠিন বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে গুরুত্ব দিয়েই পুলিশ কাজ করে যাচ্ছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *