• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

সেবাগ্রহীতারা সেবা পাওয়া থেকে বঞ্চিত, নিয়মিত অফিস করেন না কুলিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন নিয়মিত অফিস না করায় সেবা গ্রহীতারা সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত।
৩ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে অফিস টাইম বিকাল ৫টা পর্যন্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে অফিসে দেখতে পাওয়া যায়নি। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই কর্মকর্তার অফিস রুমের দরজা খোলা থাকলেও ওই কর্মকর্তাসহ কেউ ওই রুমে ছিলনা। আবার বিকাল ৪টা ১৭ মিনিটের সময় ওই অফিসে গিয়ে দেখা যায় অফিসের সকল রুম বন্ধ।
জানা যায়, তিনি উপজেলা অফিসার্স কোয়ার্টারে মাঝে মধ্যে থাকলেও প্রায় সময় নারায়ণগঞ্জ বাসা থেকে তার স্বাধীন মতো এসে অফিস করে চলে যান। এমনও দেখা যায় প্রায় সময় তিনি অফিসে আসেন না। আসলেও অফিসে থাকেন না। স্টাফদের নিকট জানতে চাইলে তারা বিভিন্ন তালবাহানা দেখিয়ে বলেন স্যার বাহিরে আছেন। হাজিরা খাতায় স্বাক্ষর করেননি।
গত ৬ অক্টোবর পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে পৌরসভার প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য উপজেলার ৬টি দপ্তরের কর্মকর্তাদের আনুষ্ঠানিক ভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব প্রদান করেন। এর মধ্যে পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়াগাঁও, একরামপুর ও রায়েরচর মহল্লার দায়িত্ব পান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। কিন্তু তিনি প্রায় সময় অফিসে অনুপস্থিত থাকায় সেবা গ্রহীতারা সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। পৌরসভার স্টাফ এসেও তাকে অফিসে পাননি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনুপস্থিত থাকার বিষয়ে প্রথমে অফিসের কোন স্টাফ কোন কিছু বলতে না চাইলেও পরে কয়েকটি প্রশ্নের জবাব দেন তারা।
বিকাল ৪টা ২০ মিনিটের সময় উপজেলা পরিষদ তোড়নের সামনে দেখা হলে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ক্যাশিয়ার মো. আমির হোসেন বলেন, আমি নামাজে গিয়েছিলাম। আমার রুম বন্ধ থাকলেও তালা লাগিয়ে আসিনি।
এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল মজিদ বলেন, স্যার আজ অফিসে আসেননি, ছুটিতে আছেন। ছুটির জন্য কোথাও কোন আবেদন জমা দিয়ে গেছেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, প্রায় সময় ছুটি কাটিয়ে পরদিন অফিসে এসে ছুটির আবেদন করেন তিনি।
এ ব্যাপারে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন মোল্লা বলেন, স্যার আজ অফিসে আসেননি। তিনি ছুটিতে আছেন কি না তাও জানিনা।
রোববার অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তিনি ঢাকায় আছেন। সন্ধ্যার পর কুলিয়ারচর আসবেন। তার বাড়ি নারায়ণগঞ্জ।
এ ব্যাপারে কুলিয়ারচর পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুব উন্নয়ন কর্মকর্তা অনুপস্থিত থাকার কথা আমি জানিনা। এ ব্যাপারে কেউ আমাকে অবহিত করেননি। যুব উন্নয়ন কর্মকর্তাও আমাকে অবহিত করে ছুটিতে যাননি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জেড এ শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুলিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমার নিকট ছুটির জন্য কোন আবেদন করেননি এবং তিনি অফিসে না গিয়ে কোথায় আছেন তাও আমাকে অবহিত করেননি। অফিসে অনুপস্থিত থাকার বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *