• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে বসত ঘরে ঝুলছিল কিশোরীর মরদেহ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বসত ঘর থেকে ফারজানা আক্তার তৃশা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ধূলিহর গ্রামের মো. আকবরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে নিহতের মা মোছা. হালিমা ফজরের নামাজের জন্য ঘুম থেকে পাশের রুমে মেয়েকে ডাক দেন। মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের মাঝের পাটিশনের ফাঁক দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *