• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

# উজ্জ্বল কুমার সরকার :-
মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মো. আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর বুধবার দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলাল উদ্দিন (২৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে পরিবারের সুখ ও জীবিকার তাগিদে মো. আলাল উদ্দিন (২৮) মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল আলালের প্রবাস জীবন। ৩০ অক্টোবর বুধবার দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলাল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোকের মাতম।
পরিবারের পক্ষে নিহত মো. আলাল উদ্দিনের ছোট ভাই মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *