• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

বাজিতপুরে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডা. নাজমুস সালেহীন।
গত ১৫ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে বদলি করা হয়। আর এক প্রজ্ঞাপনে এই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. নাজমুস সালেহীনকে পদায়ন করা হয়।
গত ১৫ অক্টোবর মঙ্গলবার তিনি বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব গ্রহন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
উল্লেখ্য, ডা. নাজমুস সালেহীন পড়ালেখা শেষ করে ৩৩তম বিসিএসে মেডিকেল অফিসার হিসেবে চাকরি শুরু করেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলা। এর আগে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *