• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

বাজিতপুরে হাত-পা বাঁধা অবস্থায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে নিখোঁজের পরদিন কৃষি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিবু মিয়া (৬০) নামে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নিবু মিয়া ওই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান নিবু মিয়া। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ধানক্ষেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিবু মিয়া সহজ সরল মানুষ। কৃষিকাজ করতেন। তার চার ছেলে ও দুই মেয়ে। কারো সাথে কোনো ঝামেলা আছে কি না তা জানতে চাইলে তার মেয়ে বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। আমার ভাইয়েরা জানে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *