• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

স্বাধীন দেশে স্বাধীন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে ….. অধ্যক্ষ সেলিম ভূইয়া

# উজ্জ্বল কুমার সরকার :-
এখন থেকে নতুন স্বাধীন দেশে স্বাধীন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আওয়ামী লীগ আর ব্যবসা করতে পারবে না। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া এসব কথা বলেন।
প্রধান শিক্ষক ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও জেলা শিক্ষক সমিতির সভাপতি রাবিয়া আক্তার খাতুন।
জেলা আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. মোকাররম হোসেন শোকরানা, হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মানিক, শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শিক্ষক সমিতির সম্পাদক এ.কে. ফজলুল হক, লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় শিক্ষক সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম আতিকুর রহমান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক ভূইয়া প্রমুখ।
সম্মেলন শেষে হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওমর ফারুক নয়নকে সভাপতি ও হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আফাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নাম ঘোষনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *