• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

নবীনগরে সুশান্ত সরকারের হত্যার বিচার ও খুনীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সুশান্ত সরকার হত্যার বিচার ও খুনীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানবন্ধন কর্মসূচী পালন করেন।
এসময় সত্যজিৎ দেব এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খাঁন মাসুম, ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাবেক কৃষি কর্মকর্তা আশকর আলী, মেহেদী হাছান জালাল মেম্বার, আক্তার হোসেন মেম্বার, উসমান মিয়া, সাবেক মেম্বার মালেক মিয়া, সৈয়দ মিয়া, নিহতের চাচা সুব্রত সরকার, আব্দুর রহিম, হুমায়ুন সরকার, আলমগীর হোসেন। এছাড়াও নিহত সুশান্ত সরকারের মা রুপালী সরকার ও স্ত্রী রুপা সরকার বক্তব্য রাখেন৷
এর পরে সুশান্ত সরকারের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে নিহত সুশান্ত সরকারের মা রুপালী সরকার ও স্ত্রী রুপা সরকারসহ বক্তারা তাদের বক্তব্যে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান।
উল্লেখ্য, সুশান্ত একটি পুরনো মোটরসাইকেল আশিকের কাছে বিক্রি করেছিলো। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায়, এ নিয়ে সম্প্রতি আশিকের সাথে সুশান্তের একাধিকবার ঝগড়া হয়। এরই জের ধরে আশিক ১৮ আগস্ট রোববার রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মেঘনার পাড়ে লাশ ফেলে রেখে যায়। এই ঘটনায় নিহত সুশান্তের মা রুপালী সরকার বাদী হয়ে ৬ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *