• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ছিনতাইকৃত টাকা ও মাদক উদ্ধারে অবদান রাখায় আইজিপি পুরস্কারে ভূষিত ভৈরবের ওসি সফিকুল ইসলাম

# এম.আর রুবেল :-
ছিনতাইকৃত টাকা ও মাদক উদ্ধারের জন্য আইজিপি পুরস্কারে ভূষিত হলেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
কিশোরগঞ্জের ১৩টি থানার মধ্যে ভৈরব থানার পুলিশ মাদক উদ্ধারে প্রথম হওয়ায় ১০ জুন সোমবার বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম ও এএসআই ফরিদুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
এছাড়াও ওই সভায় ছিনতাইকৃত টাকা উদ্ধারে অবদান রাখায় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম ও সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমানের হাতে আইজিপি পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. আল আমিন।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মাদক ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছে পুলিশ। এসব অপরাধ আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মাঝে মধ্যে কিছু বিছিন্ন ঘটনা ঘটে যায়। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে। পুলিশ ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এসব কাজের জন্য মুল্যায়িত হওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *