• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

বক্তৃতা করছেন সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার -পূর্বকণ্ঠ

ইসরায়েলি গণহত্যার
প্রতিবাদে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জে মানববন্ধন করেছে। ১২ জুন বুধবার বিকালে সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধনটি করা হয়। এতে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, মোস্তফা কামাল, অ্যাডভোকেট সামছুন্নাহার কাজল, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম খান অপু, বাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, সাংবাদিক আবু তাহের প্রমুখ।
বক্তাগণ বলেন, ইসারায়েলিরা চায় ফিলিস্তিনীদের চিরতরে নির্বংশ করে দিতে। সেই কারণে শিশুদেরও টার্গেট করে হত্যা করছে। তবে বিশ্বব্যাপী এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। অনেক দেশ স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। সেই কারণে ওইসব দেশকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মিত্রদের ধিক্কার জানানো হয় ইসরাইয়েলকে এই বর্বর হত্যাযজ্ঞে সহযোগিতা করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *