• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভূমি সেবা
সপ্তাহ উদ্বোধন হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। আজ ৯ জুন শনিবার সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা করা হয়। এতে নেতৃত্বে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম, পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী প্রমুখ।
র‌্যালি শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিসি ইশরাত জাহান।
সঞ্চালনা করেন সহকারী কমিশনার হাসনা হেনা লাবনী ও সামিউল ইসলাম। ৮ থেকে ১৪ জুন ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে।
বক্তাগণ বলেন, এক সময় ভূমি সেবার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম আর ঘুষ দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনে হওয়ার কারণে এখন সেই দুর্নীতির সুযোগ কমে গেছে। এরপরও যারা কিছু অনিয়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুদিন আগে কিশোরগঞ্জেও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেউ সেবার ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখিন হলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার জন্যও তারা আহবান জানিয়েছেন। এছাড়া হেল্পলাইন ‘১৬১২২’ নম্বরে ফোন করলেও সমস্যার সমাধান পাওয়া যাবে বলে আলোচনা সভায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *