• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের র‌্যালি

বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয় -পূর্বকণ্ঠ

বিশ্ব পরিবেশ দিবসে
প্রশাসন ও পরিবেশ
অধিদপ্তরের র‌্যালি

# নিজস্ব প্রতিবেদক :-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভা করেছে। ৫ জুন বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা করা হয়েছে। এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, নিজের আশপাশের পরিবেশ প্রতিবেশকে সুরক্ষার মাধ্যমেই বিশ্বকে সুরক্ষা দেওয়া যাবে। প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখন অপচনশীল বর্জ্য পরিবেশের অনেক ক্ষতি করছে। যা এক সময় ছিল না। বিশেষ করে পলিথিন আর প্লাস্টিক সামগ্রি আমাদের জলাশয়, কৃষি জমি থেকে শুরু করে পুরো পরিবেশকেই বিষিয়ে তুলছে। কেবল আইন করে পরিবেশ রক্ষা করা যায় না। প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীলতা। এই বোধ আমাদের মধ্যে জাগ্রত হলেই পরিবেশ বিপর্যয় থেকে মানবজাতি রক্ষা পাবে বলে বক্তাগণ উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *