• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ইটনার এক কেন্দ্রে হামলা ১৪ রাউন্ড গুলিবর্ষণ

ইটনার এক কেন্দ্রে হামলা
১৪ রাউন্ড গুলিবর্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার একটি কন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার ওপর কিছু লোক হামলা চালিয়েছিল। তারা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে আইন শৃংখলা বাহিনী গিয়ে ১৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ।
জানা গেছে, ইটনার চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২টার দিকে প্রিসাইডিং কর্মকর্তা এরশাদ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। রিটার্নিং কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ জানিয়েছেন, এ ঘটনায় ১৫-২০ মিনিটের মত ভোটগ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে ভোটগ্রহণ স্বাভাবিক হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আটক না হলেও পরবর্তীতে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে জানার জন্য প্রিসাইডিং কর্মকর্তা এরশাদ উদ্দিনকে ফোন করলে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করছেন বলেই সংযোগটি কেটে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *