• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ের কবলে পড়ে ধানের বস্তা বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। ২৫ মে শনিবার রাত ৮টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ভূঁঁইয়া বাজারের সামনে পাকা রাস্তা উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত নবী হোসেন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী উপজেলা সদর থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে তিনি করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে যাচ্ছিলেন নবী হোসেন। ট্রলিটি ভূঁইয়া বাজার এলাকায় যাওয়ার পর প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের এক পযার্য়ে ট্রলিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন চালক নবী হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *