• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ভৈরবে ৭ তলা ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

 # মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইস্পাহানী মিয়া (৪৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ মে বুধবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড আলিম সরকারের বাড়ির পিছনে লায়েছ মিয়ার ৭ তলা বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত স্পাহানী মিয়া শহরের চন্ডিবের আইভি রহমান চত্বর এলাকার শরিয়ত উল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, আজ দুপুর লায়েছ মিয়ার বিল্ডিংয়ের ৭ তলা ভবনে কাজ করা মুহূর্তে নিচে পড়ে যায়। এসময় স্থানীয় তাকে উদ্ধার করে স্পাহানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় আহত স্পাহানীর অবস্থার অবনতি দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এসময় স্বজনরা তাকে কিশোরগঞ্জ সদর হাসাপাতালে নেয়ার পথিমধ্যে স্পাহানী মিয়া মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভবনটির পাশে মাদ্রাসার ছাত্র সাব্বির মিয়া বলেন, হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখি সাত তলা ভবনের পাশে একটি টিনসেট ঘরের চাল ভেঙ্গে একজন ব্যাক্তি পড়ে আছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবন থেকে পড়ে মৃত্যু খবর শুনেছি। তাৎক্ষখনিক ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। তবে পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *