• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

প্রার্থী থেকে টাকা খেয়ে ভোট বর্জনের লিফলেট, আক্রান্ত বিএনপি নেতা

প্রার্থী থেকে টাকা খেয়ে
ভোট বর্জনের লিফলেট
আক্রান্ত বিএনপি নেতা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে বেশ কিছু বিএনপি নেতাকর্মী টাকা খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমন দুজন ১১ মে শনিবার বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণ করতে গিয়ে দলীয় নেতাকর্মীর হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। দলের উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক অ্যাডভোটে সাজ্জাদুল হক, যুগ্ম-আহবায়ক হেলিম তালুকদার ও সদস্য ডা. কফিল উদ্দিন দুপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণ করতে গিয়েছিলেন। এর এক পর্যায়ে হেলিম তালুকদার ও কফিল উদ্দিন হামলার শিকার হয়েছেন বলে সাজ্জাদুল হক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামও খবরটি শুনেছেন বলে জানিয়েছেন।
নিকলীতে ভোটগ্রহণ আগামী ২১ মে। সেখানে মোকারম সরদার নামে একজন আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির কোন নেতা না হলেও বিএনপির অনেকেই তার পক্ষে কাজ করছেন বলে জানা গেছে। তার কাছ থেকে বিএনপির স্থানীয় বহু নেতাকর্মী টাকা খেয়েছেন বলে সাজ্জাদুল হক ফেসবুকে লিখেছেন। নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টি না দেখলে স্থানীয়ভাবে দলের মধ্যে সমস্যা তৈরি হবে বলেও তিনি লিখেছেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, তাঁকেও সাজ্জাদুল হক ফোন করে ঘটনা জানিয়েছেন। দলের পক্ষ থেকে অভিযোগগুলো খতিয়ে দেখবেন বলে তিনি জানিয়েছেন। টাকা দেওয়ার বিষয়ে কথা বলার জন্য মোকারম সরদারের মোবাইলে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়। অন্যদিকে নিকলী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা জানিয়েছেন, তিনি অর্থ প্রদানের বিষয়ে কোন অভিযোগ পাননি। অভিযোগের সত্যতা পেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিকলীতে মোটরসাইকেল প্রতীকে অপর চেয়ারম্যান প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুছ ভূঁইয়া জনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *