• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

৭১০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ডালিম -পূর্বকণ্ঠ

৭১০ লিটার চোলাই মদসহ
এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ৭১০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে ১১ মে শনিবার সকালে বাজিতপুর উপজেলার শাহপুর চেঙ্গাহাটি গ্রামে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় খুর্শেদ মিয়ার ছেলে ডালিম মিয়া (২৮) নামে মাদক ব্যববসায়ীকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে ৭১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় অপর দুজন পালিয়ে গেছে। এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *