• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

এপেক্স ক্লাবের ২৭তম পালাবদল অনুষ্ঠান

প্রধান অতিথির বক্তব্য রাখছেন পৌর মেয়র মাহমুদ পারভেজ -পূর্বকণ্ঠ

এপেক্স ক্লাবের ২৭তম
পালাবদল অনুষ্ঠান

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এপেক্স ক্লাবের ২৭তম পালাবদলের মাধ্যমে ২০২৪ সালের জন্য নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। ১০ মে শুক্রবার সন্ধ্যায় শহরের একটি হোটেল মিলনায়তনে পালাবদল অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সদস্যদের শপথ পাঠ করানো হয়।
ক্লাবের সাবেক সভাপতি কলেজ শিক্ষক সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ২০২৩ সালের সভাপতি সাইফুল ইসলাম অপুর কাছ থেকে ২০২৪ সালের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ছাড়াও ক্লাবের জাতীয় সভাপতি এনামুল হক মিলনসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এক দরিদ্র শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এছাড়া অতিথিদের পুষ্পস্তবক ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে।
সভায় ক্লাবের বিগত বছরের কর্মকাণ্ড সম্পর্কে একটি প্রতিবেদন তুলে ধরা হয়। এতে দেখা গেছে, বিগত বছরে বিভিন্ন অসহায় জটিল রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান, আর্থিক অনুদান প্রদান, দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ বিভিন্ন মানবিক সেবামূলক কাজে ক্লাবের পক্ষ থেকে চার লাখ ৬১ হাজার টাকা ব্যয় করা হয়েছে। আগামীতেও মানুষের সেবায় ব্রতী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *