• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন

পেনশন স্কিমের হেল্পডেস্ক উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। -পূর্বকণ্ঠ

পেনশন স্কিমে ধীর গতি
হেল্প ডেস্ক উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সরকারের সর্বজনীন পেনশন স্কিম চলছে ধীর গতিতে। গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি ২৪ এপ্রিল বুধবার তাঁর কার্যালয়ের নীচ তলায় সর্বজনীন পেনশন স্কিমের একটি হেল্প ডেস্ক উদ্বোধন করেছেন। এতে ফোকাল পার্সনের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ।
জেলা প্রশাসক বলেছেন, অন্যান্য জেলায় অনেক বেশি মানুষ ইতোমধ্যে এই স্কিম গ্রহণ করলেও কিশোরগঞ্জে এখন পর্যন্ত ৫২৬ জন এই স্কিম গ্রহণ করেছেন। তিনি এর জন্য সচেতনতা কার্যক্রমের ওপর জোর দিয়ে বলেছেন, এটি জনগণের জন্য সরকারের একটি সুরক্ষামূলক লাভজনক প্রকল্প। এই স্কিমে অন্তর্ভুক্তির বয়স ১৮ থেকে ৫০। আর ৬০ বছরের পর থেকে শুরু হবে পেনশন। নিম্ন আয়ের জনগণ দেবেন মাসে ৫০০ টাকা, আর সরকার দেবে তাদের ৫০০ টাকা। স্বকর্মে নিয়োজিতরা দেবেন এক হাজার থেকে পাঁচ হাজার টাকা। বেসরকারি চাকুরিজীবী দেবেন দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা। প্রবাসীরা দেবেন পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা।
স্কিম গ্রহণকারীরা জমানো টাকার অর্ধেক ঋণ হিসেবেও নিতে পারবেন। এই পেনশন স্কিমের টাকা আয়করমুক্ত। মানুষকে বোঝাতে পারলেই জনগণ এই প্রকল্পের দিকে আকৃষ্ট হবেন বলে জেলা প্রশাসক মনে করেন। সচেতনতা গড়ে তোলার জন্য অচিরেই শিল্পকলা মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষকে নিয়ে একটি মতবিনিময় সভা করা হবে বলেও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন। সোনালী ব্যাংক, মোবাইল সার্ভিস বা অনলাইনে টাকা জমা দেওয়া যাবে। হেল্প ডেস্ক উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *