• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি

# রাজীবুল হাসান :-
ভৈরবে নৌ-পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন। এতে ঝুঁকিতে পড়ছে চানপুর ও কালিপুর সেতুটি। তাছাড়া যেকোন সময় ভাঙ্গনের মুখে পড়তে পারে কৃষকের কয়েক হাজার একর ফসলি জমি।
আজ ২৪ এপ্রিল বুধবার দুপুর ১২টার দিকে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুর গ্রামের সেতু সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি বাংলা ড্রেজারের মাধ্যমে কোদালকাটি নদী থেকে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।
এসময় কথা হয় ড্রেজারের কর্মরত শ্রমিক রুবেল মিয়ার সাথে তিনি বলেন, আজকেই প্রথম নদী থেকে বালু উত্তোলন করতে এসেছি। ঘণ্টাখানেক ধরে নদীতে ড্রেজারের মাধ্যমে বালু তুলেছি। এই ড্রেজারের মূল মালিক মহসিন মিয়া। তাছাড়া বালুর ব্যবসা করেন চানপুর গ্রামের আজিজ মিয়া ও মানিক মিয়া তারা আমাদের নিয়ে এসে বলেন সবকিছু ম্যানেজ করেই এসেছি তোমরা কাজ কর কোন সমস্যা হবে না। আমাদের কি দোষ আমরা শ্রমিক মানুষ কাজ করলে বেতন পাবো, না করলে বেতন পাবো না।
সেতুর পিলারের নিকটে লাগানো ড্রেজারের শ্রমিক রামশংকরপুর গ্রামের বাসিন্দা মাহবুব মিয়া বলেন, এই ড্রেজারের মেইন মালিক
কালিপুর গ্রামের রাশেদ মিয়া। তিনি আমাদের বলেছেন তোমরা নদী থেকে বালু উত্তোলন কর কোন সমস্যা হবে না। যদি কোন সমস্যা হয় তাহলে আমি এসব বিষয় দেখবো। মঙ্গলবার সকাল থেকে আমরা ড্র্রেজারের মাধ্যমে বালু তুলছি।
স্থানীয় বাসিন্দা আবদুল হক বলেন, নদী খননের নাম করে নিষিদ্ধ ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করে আমাদের এলাকার একটি প্রভাবশালী মহল বালু ব্যবসা করছেন। ড্রেজারে বালু তোলার কারণে যেকোন মুহুর্তে সেতুর পিলার ডেবে যেতে পারে। তাছাড়া আমাদের এলাকার কৃষকদের কয়েক হাজার একর জমি হুমকির মুখে পড়েছে।
ড্রেজারের মালিক ও বালু ব্যবসায়ী শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজ মিয়া জানান, খাল খননের কাজ প্রায় শেষের দিকে। কিছু জায়গা কাজ বাকি ছিল। তাই কিছু জায়গায় ভেক্যু দিয়ে ও কিছু জায়গায় ড্রেজার দিয়ে কাজ করা হচ্ছে। মঙ্গলবার থেকে নদীতে ড্রেজারে বালু উত্তোলন করছেন। বালু উত্তোলনের শুরুর আগে কয়েকজনের সাথে কথা বলেই কাজ শুরু করেছেন বলে তিনি জানান।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। কে বা কারা নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে আমার জানা নেই। তবে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *