• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে বাস চাপায় মামা-ভাগনের মৃত্যু

কিশোরগঞ্জে বাস চাপায়
মামা-ভাগনের মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বাস চাপায় বাজিতপুরের দুই মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে মারা গেছেন। এদের মধ্যে একজন বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মো. দিলবাহারের ছেলে মামুন-অর রশিদ (২৫), অপরজন তার আপন ভাগনে একই গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের একমাত্র সন্তান আশরাফুল ইসলাম লাদেন (২০)। এ তথ্য নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. নজরুল ইসলাম।
আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এরা দুজন বাজিতপুর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাস সদর উপজেলার কামালিয়রচর এলাকায় মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তবে কোন কোম্পানির বাস চাপা দিয়েছিল, এর অনুসন্ধান চলছে বলে ওসি জানিয়েছেন। পরবর্তীতে স্বজনদের সঙ্গে কথা বলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *