• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

হোসনপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম , পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, হোসেনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল প্রমুখ। সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *