• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

হোসেনপুরে ওয়ার্কশপে আগুন লেগে পুড়ল ৭ মোটরসাইকেল

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ওয়ার্কশপে আগুন লেগে সাতটি মোটরসাইকেলসহ দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ওই ওয়ার্কশপ মালিকের। ১৮ এপ্রিল বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার দ্বীপেশ্বর গোল চত্বরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরের দিকে ওয়ার্কশপের দোকানে আগুন লেগে যায়। ওয়ার্কশপে পেট্রোল ও ডিজেল থাকায় মুহূর্তেই ভিতরে থাকা মোটরসাইকেল ও যন্ত্রপাতিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোতে থাকা মোটরসাইকেলসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়ার্কশপের মালিক সাদেক জানান, অনেক কষ্টে ছোটকাল থেকে এ ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। আজ আগুনে পুড়ে আমার ও বিভিন্ন মানুষের রাখা সাতটি মোটরসাইকেল এবং মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *