• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

নারী দিবসে শোভাযাত্রা আলোচনা সভা

 নারী দিবসের শোভাযাত্রার নিরাপত্তার দায়িত্বে একদল নারী পুলিশ -পূর্বকণ্ঠ

নারী দিবসে শোভাযাত্রা
আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সরকারী কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। এ উপলক্ষে আজ ৭ম মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা করা হয়েছে। কালেক্টরেট প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বিপিএম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মামুন অর রশিদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান খান, মহিলা পরিষদের সভাপতি মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন প্রমুখ। শোভাযাত্রায় বিভিন্ন নারী সংগঠন এবং এনজিও প্রতিষ্ঠান যোগ দেয়। শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। এছাড়াও মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, জেলা রোভারসহ বিভিন্ন সংগঠন পৃথক আলোচনা সভা করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *