• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে ইয়াবাসহ মাদককারবারী উজ্জল পুলিশের হাতে গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিশেষ অভিযানে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল মিয়া (৪২) নামে এক মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ। সে পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত বাহার মিয়ার ছেলে। ৬ মার্চ বুধবার রাতে পুকুরপাড় এলাকা থেকে উজ্জলকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
এ বিষয় ওসি মো. সফিকুল ইসলাম জানান, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। এ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় পুকুরপাড় এলাকা থেকে চিহ্নিত মাদককারবারী উজ্জল মিয়াকে ১শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। উজ্জল মিয়াকে আজ ৭ মার্চ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *