• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

বাজিতপুরে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে ওরিয়েন্টেশন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
“প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেফারেল এবং আরপিএল সংক্রান্ত বিষয়ে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাজিতপুর উপজেলা কনফারেন্স রুমে ওয়েলফেয়ার সেন্টার এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে সমাপনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
এতে বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর উপ-পরিচালক শরীফুল ইসলাম।
ওরিয়েন্টেশনে আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া ও বিদেশফেরত ৪০ জন অভিবাসী।
উপ-পরিচালক শরীফুল ইসলাম বলেন, এ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের একটি তথ্যসমৃদ্ধ ডাটাবেইজ তৈরি হবে, যা বাংলাদেশে প্রথম। ২০২০ সাল থেকে করোনার কারণে ফেরতকর্মীদের প্রকল্প সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড বিশ্ব ব্যাংকের সহায়তায় একটি প্রকল্পের আওতায় এ আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করছে। প্রকল্পের আওতায় ২ লাখ প্রবাসফেরত নারী-পুরুষের প্রত্যেকে ১৩ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। এছাড়াও যারা শারীরিকভাবে সক্ষম ও প্রশিক্ষণ নিয়ে পুনরায় কর্মে যোগ দিয়ে জীবিকা নির্বাহ করতে আগ্রহী তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ।
তিনি আরও বলেন, ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থানে সহযোগিতা, ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা এবং কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *