• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে তিন দিনব্যাপি চিত্র শিল্পী মোহাম্মদ রবিন এর একক চিত্র প্রদর্শনী উদ্বোধন

# আফসার হোসেন তুর্জা :-
ভৈরবে তিন দিনব্যাপি চিত্র শিল্পী মোহাম্মদ রবিন এর তৃতীয় একক চিত্র প্রদর্শনী ‘প্রাণ ও প্রকৃতি’ উদ্বোধন হয়েছে। এই প্রদর্শনী চলবে তিন দিন।
২৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে উপজেলার বঙ্গবন্ধু হল রুমে উদ্বোধক হিসেবে চিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন এর ছেলে শিল্পযোদ্ধা প্রকৌশলী ময়নুল আবেদীন।
ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান। বিশেষ অতিথি ছিলেন, শিশুবিদ, শিশু সংগঠক ও লেখক অধ্যক্ষ শরীফ আহমেদ ও মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ সামছুল আলম আজাদ।
প্রদর্শনীতে শিল্পীর ‘প্রাণ ও প্রকৃতি’ নানান অনুভূতির সমন্বয়ে অর্ধশতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
নিজের চিত্র কর্মের প্রদর্শনীর ব্যাপারে মোহাম্মদ রবিন বলেন, একজন শিল্পী হিসেবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি আমার চিত্রপটে প্রকৃতি তুলে ধরতে, যেখানে একাধারে উঠে আসে সাগরের নীল জলরাশি থেকে শুরু করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মাখা সূর্যাস্ত এবং সূর্যোদয়। পাশাপাশি, শহুরে জীবনের দৈনন্দিন দৃশ্য, ফুলের বাগান এবং মনের সকল ভাবনা তুলির ছোঁয়ায় আনার প্রচেষ্টা থাকে আমার প্রতিটি ছবিতে। আমার প্রতিটি চিত্রকর্মের অনুপ্রেরণা কাজ করে আমার ভ্রমণকালীন সময়ে পৃথিবীর নানা প্রান্তে দেখা বিভিন্ন অপরূপ দৃশ্য ও ধারণকৃত চিত্র হতে।
এছাড়া অনুষ্ঠান শেষে ভৈরব এর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নেওয়া ১ম, ২য় ও ৩য় মোট ১২ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *