• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র চালুকরণের লক্ষ্যে করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র চালুকরণের লক্ষ্যে করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টার দিকে ভৈরব পৌর শহরের মেঘনা ফেরীঘাট এলাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্রে বাংলাদেশ মৎস্য কর্পোরেশন এর অধীনে মৎস্য মন্ত্রণালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৎস্য আড়তদার, মৎস্যজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফডিসি এনডিসি যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) মো. ফজলুল হক, বিএফডিসি পরিচালক (ক্রয় ও বিপণন) অদ্বৈত চন্দ্র দাস, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কিভাবে এ মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবহার করে মৎস্য ব্যবসা পরিচালনা করবে তা নিয়ে মতামত প্রকাশ করেন। এ মৎস্য অবতরণ কেন্দ্রে কি কি সুযোগ সুবিধা ব্যবসায়ী এবং মৎস্যজীবীরা পাবে তা নিয়েও মত প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *