• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেরিন (১৬) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে এবং মঠখোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ৪ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে পাকুন্দিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তার চাচাত ভাই মো. মাহবুবুর রহমান জানান, জেরিন রাতে তার অসুস্থ্য মাকে ঔষধ সেবন করিয়ে নিজ পড়ার ঘরে গিয়ে আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়। রাত সাড়ে ১১টার দিকে মা তার কোন সাড়া শব্দ না পাওয়ায় ওই ঘরের দরজায় গিয়ে ধাক্কা দেয়। এরপরও কোনো সাড়া না পাওয়ায় চিৎকার করতে থাকে তার মা। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুলে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাত ২টার দিকে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই মো. আছাদুজ্জামান পরিবারের বরাদ দিয়ে বলেন, শুনেছি সংসারের নানা বিষয় নিয়ে ওই দিন বিকেলে মেয়েটিকে নাকি তার মা বকাঝকা করেছিলেন। এ কারণেই হয়তবা সে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু বলেন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিশেষ অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *