• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

পাকুন্দিয়ায় অধ্যক্ষের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বারাবর সিনিয়র মাদসার অধ্যক্ষ কাজী মাওলানা আ. হাই আল হাদীর ওপর হামলা ও তার বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহ গেইটের সামনে এলাকাবাসীর ব্যানারে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেয় উপজেলার বেশ কয়েকটি মাদরাসার সুপার-অধ্যক্ষ, কাজি ও শিক্ষক-শিক্ষার্থী। এ সময় অধ্যক্ষ আল হাদীর বাড়িতে হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মো. গোলাম রাব্বানী, বারাবর সিনিয়র মাদরাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আ. রহিম ও সহকারী অধ্যাপক আতাউর রহমান নোমানী, কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির উপদেষ্টা মাওলানা সিরাজ উদ্দিন, সভাপতি মাসুদুল আলম হারুন, সাধারণ সম্পাদক এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা অলি উল্লাহ রব্বানী প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারাবর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ও কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা আ. হাই আল হাদীর সঙ্গে পাশের বাড়ির ফজর আলী গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। সম্প্রতি আল হাদীর পক্ষে মামলার রায় দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী গত ৩১ জানুয়ারি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার সরেজমিনে গিয়ে আল হাদীকে জমির দখল বুঝিয়ে দিয়ে লাল পতাকা পুতে দেন। এর জেরে ওই দিন বিকেল ৩টার দিকে প্রতিপক্ষ ফজর আলীর নেতৃত্বে একই এলাকার আপন মিয়া, সুজন মিয়া, কদ্দুছ মিয়া ও পাপ্পু মিয়াসহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আল হাদীর ওপর হামলা ও তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এছাড়াও প্রতিপক্ষরা মাদরাসার অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিবাহ ও তালাক রেজিষ্ট্রি করণের বহিসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অধ্যক্ষ আ. হাই আল হাদী কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. আছাদুজ্জামান টিটু বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছিল। তবে বাড়িঘর ভাঙচুরের বিষয়ে এখনও থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *