• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাশের দোকানে মাংসের দামে তারতম্য ৩০ টাকা

কিশোরগঞ্জ শহরের কাচারি বাজারের একটি খাসির মাংসের দোকান -পূর্বকণ্ঠ

পাশের দোকানে মাংসের
দামে তারতম্য ৩০ টাকা

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে মাংসের বাজারে চলছে অস্থিরতা। কেবল দামই বাড়েনি, পাশাপাশি দোকানে দামের তারতম্য দেখা গেছে ৩০ টাকা। শহরের তিনটি প্রধান বাজার ঘুরে গরুর মাংস এবং মুরগিতে এরকম চিত্রই দেখা গেছে।
২২ জানুয়ারি সোমবার শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, মাংস ব্যবসায়ী গোলাপ মিয়া গরুর মাংস বিক্রি করছেন ৭৫০ টাকা কেজি। তার পাশের দোকানেই কাঞ্চন মিয়া বিক্রি করছেন ৭২০ টাকা কেজি। প্রশ্ন করলে দুজনই বলছেন ষাঁড়ের মাংস। আবার শহরের কাচারি বাজারে গিয়ে দেখা গেছে, মাংস ব্যবসায়ী জসিম উদ্দিনও গরুর মাংস বিক্রি করছেন ৭৫০ টাকা কেজি। আবার কাচারি বাজারের ব্যবসায়ী রিপন মিয়া খাসির মাংস বিক্রি করছেন ১১শ টাকা কেজি। এদের দাবি, এখন বাজার থেকে চড়া দামে গরু এবং ছাগল কিনতে হচ্ছে।
এছাড়া বড় বাজারের মুরগি ব্যবসায়ী আফির উদ্দিন ব্রয়লার বিক্রি করছেন ১৯০ টাকা কেজি। সোনালী বিক্রি করছেন ২৯০ টাকা কেজি। আর লেয়ার বিক্রি করছেন ৩২০ টাকা কেজি। এর পাশেই রয়েছে পুরানথানা বাজার। সেখানে গিয়ে দেখা গেছে, ভাই ভাই ব্রয়লার হাউজে ব্রয়লার বিক্রি করা হচ্ছে ১৯০ টাকা কেজি। কিন্তু সোনালী বিক্রি করা হচ্ছে ২৬০ টাকা কেজি। আফির উদ্দিনের চেয়ে ৩০ টাকা কম। আর লেয়ার বিক্রি করা হচ্ছে ৩৩০ টাকা কেজি। আফির উদ্দিনের চেয়ে ১০ টাকা বেশি। দামের এই তারতম্যের কোন সদুত্তর না থাকলেও মূল্য বৃদ্ধির জন্য মুরগির খাবারের দামের অজুহাত দেখিয়েছেন দুজনই।
মাংস ক্রেতা শহরের গাইটাল এলাকার সালেহা বেগম জানান, তিনি মাসখানেক আগেও গরুর মাংস ৭০০ টাকা কেজি কিনেছেন। খাসির মাংস কিনেছেন এক হাজার টাকা কেজি। শহরের নগুয়া এলাকার ক্রেতা রফিকুল ইসলামও একই অভিজ্ঞতার বর্ণনা করে বলেছেন, এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি কিনেছেন ১৮০ টাকা কেজি। মাঝে ২০০ টাকা হয়েছিল। এখন ১০ টাকা কমে ১৯০ টাকা। মধ্যবিত্তদের সংসার চালানোটাই দায় হয়ে গেছে বলে সালেহা বেগম এবং রফিকুল ইসলাম মন্তব্য করেছেন। তাদের প্রশ্ন, এখন রোজারও সময় নয়, ঈদেরও সময় নয়। তাহলে কেন মাংসের দাম এত বেশি হবে! শাকসবজির বাজারেও আগুন। শীতকালে যেই ফুলকপি অন্যান্য বছর বিক্রি হতো ১০ টাকায়, সেটি এবার ৩০ টাকা। যেই আকারের লাউ গত বছর বিক্রি হয়েছে ৩০ টাকায়, সেটি এবার ৮০ টাকা। আলু, টমেটো, করলা, বেগুন, শিমসহ প্রতিটি সবজির দামই এবার অন্তত তিনগুণ বেশি। মাছের বাজারেও একই চিত্র।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, নির্বাচনের আগেও গরুর মাংস ৭০০ টাকা, আর খাসির মাংস এক হাজার টাকা ছিল। প্রশাসনের পক্ষ থেকে মাংসের কোন দাম নির্ধারণ করে দেওয়া হয় না বলে ব্যবসায়ীরা যার যার খুশিমত দাম রাখছেন। অভিযানে গিয়েও কিছু করার থাকে না। তবে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছন, যেন অন্তত রোজাকে সামনে রেখে মাংসের একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে বাড়তি দামে কেউ বিক্রি করলে তখন আইনের আওতায় আনা যাবে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ জানিয়েছেন, তিনি রোববার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির একটি সভা করেছেন। সেখানে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও কৃষি বিপণন কর্মকর্তা শিখা বেগমকে নির্দেশনা দিয়েছন, যেন তাঁরা নিয়মিত বাজার তদারকি করেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছে ক্রয় রসিদ দেখার জন্যও বলেছেন। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *