• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে গ্রাহকের ৯ লক্ষ ৩৩ হাজার টাকা ব্র্যাক ব্যাংকের একাউন্ট থেকে উধাও

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ব্র্যাক ব্যাংকের একটি একাউন্ট থেকে এক গ্রাহকের ৯ লক্ষ ৩৩ হাজার টাকা উধাও হয়ে গেছে। ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারির মধ্যে ১৬টি লেনদেনের মাধ্যমে এই টাকা উধাও হয়েছে। মুঠোফোনে আর্থিক সেবাদানকারী ২টি প্রতিষ্ঠান বিকাশ ও রকেটের মাধ্যমে ১৫টি নম্বরে এই টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে। তবে এই একাউন্টের গ্রাহক কিছুই জানেন না। আজ ২৪ জানুয়ারি বুধবার ব্যাংকে গ্রাহক শাহিদা আক্তার লেনদেন করতে এসে দেখতে পান তার একাউন্ট থেকে প্রায় ৯ লক্ষ টাকা সরিয়ে নেয়া হয়েছে। পরে ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট) তুলে দেখেন তার জমানো টাকা প্রায় শেষ। পরে স্টেটমেন্ট দেখে তিনি জানতে পান তার আরেকটি পুরনো একাউন্টে ৫ লক্ষ টাকা জমা রয়েছেন। যদিও পুরনো একাউন্টে তিনি ২ বছর যাবত কোন প্রকার লেনদেন করেন না। বাকি টাকা বিকাশ রকেটের মাধ্যমে সরিয়ে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে জুবায়ের নামে এক ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের উপর চড়াও হোন।
ভুক্তভোগী গ্রাহক শাহিদা আক্তার রিপা বলেন, আজকে আমি ব্যাংকে টাকা তুলতে গেলে দেখি আমার একাউন্টে ৪৩ হাজার টাকা আছে। ২ জানুয়ারি ৪ লক্ষ টাকা জমা দেয়ার পর আমার একাউন্টে ৯ লক্ষ ৩৩ হাজার ৮শত টাকা থাকার কথা। পরে আমি ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারি আমার পুরনো একাউন্টে ৫ লক্ষ টাকা রয়েছে। আর ৩ লক্ষ ৯০ হাজার টকা বিভিন্ন বিকাশ ও রকেটের মাধ্যমে সরিয়ে নেয়া হয়েছে। আট বছর যাবত আমি এই ব্যাংকে টাকা লেনদেন করি। এমনটা হলে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের প্রতি আস্থা হারাবে।
ভুক্তভোগীর স্বামী মো. জহির মিয়া জানান, আমি ব্যবসার কাজে দৌঁড়ঝাপ করি বলে আমার স্ত্রীকে দিয়ে লেনদেন করায়। আমার স্ত্রীর পুরনো একাউন্ট প্রায় দুই বছর যাবত বন্ধ। এই একাউন্টে লেনদেন ছাড়া কিভাবে ৫ লক্ষ টাকা ঢুকে আমি এ বিষয়ে অবাক। এ ঘটনার সঙ্গে ব্যাংকের কোন এক কর্মকর্তা জড়িত রয়েছেন। আমি এ বিষয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে ভৈরব শাখা ব্রাঞ্চ ম্যানেজার মো. শরীফ আল মাহমুদ জানান, ভুক্তভোগী গ্রাহক আমাদেরকে অভিযোগ দিয়েছেন। আমরা হেড অফিসে অভিযোগটি পাঠাবো। আমাদের ব্যাংকের নিয়ম অনুযারী ব্যাংক তদন্তের করে দেখবে। যদি দেখে গ্রাহক ব্যাংকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে ব্যাংক এর ক্ষতিপূরণ দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *