• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্যমেলা

বাণিজ্য মেলা উদ্বোধন করছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শুরু হয়েছে
মাসব্যাপী বাণিজ্যমেলা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা। জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মেলার আয়োজন করেছে। ২০ জানুয়ারি শনিবার সন্ধ্যার পর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা চেম্বারের সভাপতি একেএম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাদী, সদর উপজেলা পরিষদের দুই ভাইস-চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার, জেলা চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু প্রমুখ। মেলায় দেশের বিভিন্ন এলাকার ও স্থানীয় ১১০ জন উদ্যোক্তার স্টল বসানো হয়েছে। এতে হাতের তৈরি গার্মেন্ট সামগ্রি, বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট, তৈজসপত্র, ইলেক্ট্রনিক সামগ্রি, খাবার, খেলনাসহ নানা ধরনের স্টল শোভা পাচ্ছে। বসানো হয়েছে কয়েকটি রাইড। এবার মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *