• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

সাড়ে ৫ লাখ টাকার সার লোপাট বিশেষ ক্ষমতা আইনে মামলা

সাড়ে ৫ লাখ টাকার সার লোপাট
বিশেষ ক্ষমতা আইনে মামলা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের এক ডিলার চোরাই পথে ৫ লাখ ৪০ হাজার টাকার ইউরিয়া সার চোরাই পথে বিক্রি করে দিয়েছেন। সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বিসিআইসির ওই ডিলার আবুল হাসেমের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ১৭ জানুয়ারি বুধবার বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সরকারি গুদাম থেকে ৩০ টন (৬০০ বস্তা) ইউরিয়া উত্তোলন করে ২০ টন (৪০০ বস্তা) সার আবুল হাসেম চোরাই পথে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বিসিআইসির ডিলার আবুল হাসেম বিএডিসির গুদাম থেকে সম্প্রতি ৩০ টন (৬০০ বস্তা) ইউরিয়া সার উত্তোলন করেছিলেন। এসব সার এলাকার কৃষকদের কাছে বিক্রি করার কথা ছিল। কিন্তু তিনি ২০ টন সারই চোরাই পথে বিক্রি করে দিয়েছেন। ওই ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৈয়ব মিয়া একটি সূত্রে সার পাচারের খবর পান। এরপর তিনি গত মঙ্গলবার ডিলারের গুদাম পরিদর্শনে গিয়ে মাত্র ১০ টন সারের মজুদ দেখতে পান। বিষয়টি খামার বাড়ির উপ-পরিচালককে জানিয়ে তাঁর পরামর্শে তৈয়ব মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। তবে ডিলার বর্তমানে পলাতক বলে জানিয়েছেন ওসি মো. গোলাম মোস্তফা। ২০ টন সারের দাম ২৭ টাকা কেজি হিসেবে ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন জেলা খামার বাড়ির উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার। এদিকে ডিলার আবুল হাসেম পলাতক থাকায় তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। ফলে এ ব্যাপারে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপ-পরিচালক জানিয়েছেন, মাইজখাপন ইউনিয়ন একটা উজান এলাকা। উজান এলাকায় এখন বোরো ধানের চারা রোপন কেবল শুরু হয়েছে। এখানে ইউরিয়ার প্রয়োজন পড়বে আরও অন্তত ১৫ দিন পর। ফলে বিক্রি করে দেওয়া সারের ঘাটতি পূরণ করে নেওয়া যাবে। কিন্তু চোরাই পথে সার বিক্রি করে দেওয়ার ঘটনাটি দুঃখজনক। তিনি জানান, ডিলাররাই একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে। ফলে কেউ অনিয়ম করলে আমাদের কাছে খবর চলে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *